চর্যাপদ নং ৪

চর্যাপদ -৪
রাগ- অরু
পদকর্তা- গুন্ডরীপাদ

তিয়ড্ডা চাপী জোইনি দে অঙ্কবালী।
কমলকুলিশ ঘাণ্টি করহুঁ বিআলী॥
জোইনি তঁই বিনু খনহিঁ ন জীবমি।
তো মুহ চুম্বী কমলরস পীবমি॥
খেপহুঁ জোইনি লেপ ন জাঅ।
মণিকুলে বহিআ ওড়িআণে সমাঅ॥
সাসু ঘরেঁ ঘালি কোঞ্চা তাল।
চান্দসুজবেণি পখা ফাল॥
ভণই গুণ্ডরী অম্‌হে কুন্দুরে বীরা।
নরঅ নারী মাঝেঁ উভিল চীরা॥