চর্যাপদ নং ১ || Charyapad- 1

Charyapad No 1 by Luipada

চর্যাপদ- ১

রাগ- পটমঞ্জরী 

পদকর্তা- লুইপাদ

কাআ তরুবর পঞ্চ বি ডাল।

চঞ্চল চীএ পইঠো কাল॥

দিঢ় করিঅ মহাসুহ পরিমাণ।

লুই ভণই গুরু পুচ্ছিঅ জাণ॥

সঅল সমাহিঅ কাহি করিঅই।

সুখ দুখেতেঁ নিচিত মরিঅই॥

এড়ি এউ ছান্দক বান্ধ করণক পাটের আস।

সুনুপাখ ভিতি লেহু রে পাস॥

ভণই লুই আম্‌হে ঝানে দিঠা।

ধমণ চমণ বেণি পিণ্ডি বইঠা॥