চর্যাপদ নং ৯

চর্যাপদ -৯
রাগ পটমঞ্জরী
পদকর্তা- কাহ্নুপাদ

এবংকার দৃঢ় বাখোড় মোড্ডিউ।
বিবিহ বিআপক বান্ধণ তোড়িউ॥
কাহ্নু বিলসঅ আসবমাতা।
সহজনিলীবন পইসি নিবিতা॥
জিম জিম করিণা করিণিরেঁ রিসঅ।
তিম তিম তথতামঅগল বরিসঅ॥
ছড়গই সঅল সহাবে সূধ।
ভাবাভাব বলাগ ন ছুধ॥
দশবলরঅণ হরিঅ দশদিসেঁ।
[অ]বিদ্যাকরিকুঁ দম অকিলেসেঁ॥