চর্যাপদ নং ১৬
চর্যাপদ -১৬
রাগ ভৈরবী
পদকর্তা- মহীধরপাদ বা মহিন্ডাপাদ
তিনিএঁ পাটেঁ লাগেলি রে অণহ কসণ গাজই।
তা সুনি মার ভয়ঙ্কর রে বিসঅমণ্ডল ভাজই॥
মাতেল চীঅগএন্দা ধাবই।
নিরন্তর গঅণন্ত তুসেঁ ঘোলই॥
পাপ পুণ্ণ বেণি তোড়িঅ সিকল মোড়িঅ খম্ভাঠাণা।
গঅণটাকলি লাগি রে চিত্ত পইঠ নিবাণা॥
মহারসপানে মাতেল রে তিহুঅন সএল উএখী।
পঞ্চবিসঅনায়ক রে বিপখ কোবি ন দেখি॥
খররবিকিরণসন্তাপে রে গঅণাঙ্গণ গই পইঠা।
ভণন্তি মহিত্তা মই এথু বুড়ন্তে কিম্পি ন দিঠা॥