চর্যাপদ নং ১৭

চর্যাপদ -১৭
রাগ পটমঞ্জরী
পদকর্তা- বীণাপাদ

সুজ লাউ সসি লাগেলি তান্তী।
অণহা দাণ্ডী একি কিঅত অবধূতী॥
বাজই অলো সহি হেরুঅবীণা।
সুনতান্তিধনি বিলসই রুণা॥
আলি কালি বেণি সারি সুণিআ।
গঅবর সমরস সান্ধি গুণিআ॥
জবে করহা করহকলে চাপিউ।
বতিশ তান্তিধনি সঅল বিআপিউ॥
নাচন্তি বাজিল গান্তি দেবী।
বুদ্ধ নাটক বিসমা হোই॥