চর্যাপদ নং ৫০

চর্যাপদ- ৫০
পদকর্তা- শবরপাদ
রাগ- রামক্রী

গঅণত গঅণত তইলা বাড়ী হিএঁ কুরাড়ী।
কণ্ঠে নৈরামণি বালি জাগন্তে সুঘাড়ী।।
ছাড় ছাড় মাআ-মােহা বিষমে দুন্দোলী।
মহাসুহে বিলসন্তি শবরো লইআ সুণ মেহেলী।
হেরি যে মেরি তইলা বাড়ি খসমে সমতুলা।।
যুকড় এবে রে কপাসু ফুটিলা।।
তইলা বাড়ির পাসেঁর জোহ্না বাড়ী তাএলা।
ফিটেলি অন্ধারি রে অকাশ ফুলিআ।।
কঙ্গুচিনা পাকেলা রে শবরাশবরি মাতেলা।
অনুদিন শবরো কিম্পি ন চেবই মহাসুহেঁ ভেলা।।
চারিবাসে গড়িল রে দিআঁ চঞ্চালী।
তঁহি তােলি শবরো ডাহ কএলা কান্দই সগুণ শিআলী।।
মারিল ভবমত্তা রে দহ-দিহে দিধলী বলী।
হেরি সে সবরো নিবেরবণ ভইলা ফিটিলি ষবরালী।।