চর্যাপদ নং ৪৯

চর্যাপদ- ৪৯
পদকর্তা- ভুসুকুপাদ
রাগ- মল্লারী

বাজ ণাব পাড়া পঁউআ খালেঁ বাহিউ।
অদঅ দঙ্গালে ক্লেশ লুড়িউ।।
আজি ভুসুকু বঙ্গালী ভইলী।
ণিঅ ঘরিনী চণ্ডালেঁ লেলী।।
দহিঅ পঞ্চ পাটণ ইন্দি-বিসআ ণঠা।
ন জানমি চিঅ মাের কহিঁ গই গইঠা।।
সােণ রুঅ মাের কিম্পি ণ থাকিউ।
নিঅ পরিবারে মহাসুহে থাকিউ।।
চউ-কোড়ি ভণ্ডার মাের লইআ সেস।
জীবন্তে মইলেঁ নাহি বিশেষ।।