চর্যাপদ নং ৩৮
চর্যাপদ ৩৮
পদকর্তা- সরহপাদ
রাগ- ভৈরব
কাঅ ণাবড়ি-খাণ্ডি মণ কেড়ুআল।
সদ্গুরু বঅণে ধর পতবাল।।
চীঅ থির করি ধরহুরে নাহী।
অন উপায়ে পার ণ জাই।।
নৌবাহী নৌকা টাগুঅ গুণে।
মেলি মেল সহজেঁ জাইউ ণ আণেঁ।।
বাটত ভঅ খান্ট বি বলআ।
ভব উলোলেঁ সব বি বােলিআ।।
কূল লই খরসােন্তে উজাঅ।
সরহ ভণই গঅণেঁ পমাএঁ।।