চর্যাপদ নং ৩৯
চর্যাপদ- ৩৯
পদকর্তা- সরহপাদ
রাগ- মালশী
সুইণেঁ হ অবিদারঅ রে নিঅমন তােহােরেঁ দোসে।
গুরু বঅণ-বিহারেঁ রে থাকিব তই ঘুণ্ড কইসে।।
অকট হূঁ-ভব গঅণা।
বঙ্গে জায়া নিলেসি পরে ভাঙ্গেল তােহার বিণাণা।।
অদভূঅ তব-মােহা রে দিসই পর অপ্পণা।
এ জগ জলবিম্বাকারে সহজেঁ সুণ অপনা।।
অমিয়া আচ্ছন্তে বিস গিলেসি রে চিঅ-পর-বস-অপা।
ঘরে পরেঁ কা বুঝ্ঝিলে ম রে খাইব মই দুঠ-কুণ্ডবা।।
সরহ ভণই বর সুণ গোহালী কিমো দুট্ঠ বলন্দেঁ।
একেলে জগ নাশিঅরে বিহরহূঁ স্বচ্ছন্দেঁ।।