চর্যাপদ নং ৪০
চর্যাপদ- ৪০
রাগ- মালসী গবুড়া
পদকর্তা- কাহ্নুপাদ
জো মণগােএর আলা জালা।
আগম পােথী ঠন্ঠা মালা ।।
ভণ কইসেঁ সহজ বােলবা জাঅ।
কাঅবাকচিঅ জসু ণ সমায়।।
আলেঁ গুরু উএসই সীস।
বাকপথাতীত কাহিব কীস।। ঞ্চ ৷৷
জেতই বােলী তেতবি টাল।
গুরু বােব সে সীসা কাল।।
ভণই কাহ্নু জিণ রঅণ বি কইসা।
কালেঁ বােব সংবােহিঅ জইসা।।