চর্যাপদ নং ৪১

চর্যাপদ- ৪১
রাগ- কহ্নু গুঞ্জরী
পদকর্তা- ভুসুকুপাদ

আই অণুঅনা এ জগরে ভাংতিএঁ সাে পড়িহাই।
রাজসাপ দেখি জো চমকিই যারে কিং তং বােড়াে খাই।।
অকট জোইআ রে মা কর হথা লােহ্না।
আইস সভাবেঁ জই জগ বুঝষি তুট বাষণা তােরা।।
মরুমরীচি গন্ধ নইরী দাপণ বিম্বু জইসা।
বাতাবত্তেঁ সাে দিঢ় ভইআ অপেঁ পাথর জইসা।।
বাংদ্ধি সুআ জিম কেলি করই খেলই বহুবিহ খেড়া।
বালুআতেলেঁ সখরসিংগে আকাশে ফুলিলা।।
রাউতু ভণই কট ভুসুক ভণই কট সঅলা অইস সহাব।
জই তাে মূঢ়া অচ্ছাসি ভান্তী পুচ্ছতু সদ্গুরুপাব।।