চর্যাপদ নং ৪২

চর্যাপদ- ৪২
রাগ- কামােদ
পদকর্তা- কাহ্নুপাদ

চিঅ সহজে শুণ সংপুন্না।
কান্ধবিয়ােএ মা হােহি বিসন্না।।
ভণ কইসে কাহ্নু নাহি।
ফরই অনুদিনং তৈলােএ পমাই।।
মূঢ়া দিঠ নাঠ দেখি কাঅর।
ভাগ তরঙ্গ কি সােষঈ সাঅর।।
মূঢ়া অচ্ছন্তে লােঅ ণ পেখই।
দুধ মাঝেঁ লড় নচ্ছংন্তেঁ দেখই।।
ভব জাই ণ আবই এসু কোই।
আইস ভাবে বিলসই কাহ্নিল জোই।।

আধুনিক বাংলা রূপ:
চিত্ত সহজ অবস্থায় সম্পূর্ণ শূন্য। স্কন্ধ বিয়ােগ বিষন্ন হােয়াে না। বল কিসে কাহ্ন নাই। ত্রিলােক ব্যাপ্ত করে অনুদিন প্রকাশ। মূঢ় দৃষ্টকে নষ্ট দেখে কাতর। ভগ্ন তরঙ্গ কি সাগর শােষক? মূঢ় থাকলেও দেখতে পায় না। দুধের মধ্যে ননী থাকলেও দেখা যায় না। এভাবে কেউ যায় না
আসে না। এই ভাবে বিলাস করে যােগী কাহ্ন।