চর্যাপদ নং ৩৬

চর্যাপদ- ৩৬
পদকর্তা- কাহ্নিলা (কাহ্নুপাদ)।
রাগ- পটমঞ্জরী

সুন বাহ তথতা পহারী।
মােহভণ্ডার লই সঅলা অহারী।।
ঘুমই ণ চেবই সপরবিভাগা।
সহজ নিদালু কাহ্নিলা লাঙ্গা।।
চেঅণ ণ বেঅন ভর নিদ গেলা।
সঅল সুফল করি সুহে সুতেলা।।
স্বপণে মই দেখিল তিহুবণ সুণ।
ঘানিঅ অবণাগমন বিহুন।।
শাখি করিব জালন্ধরিপাএ।
পাখি ণ রাহঅ মােরি পাণ্ডিআচাএ।।