চর্যাপদ নং ৩৫
চর্যাপদ-৩৫
পদকর্তা- ভাদেপাদ
রাগ- মল্লারী
এতকাল হাঁউ অচ্ছিলেঁ সু মােহে।
এবেঁ মই বুঝিল সদ্গুরুবোহেঁ।।
এবেঁ চিঅরাঅ মকুঁ ণঠা।
গঅণ সমুদে টলিআ পইঠা।।
পেখমি দহদিহ সৰ্বই শূন।
চিঅ বিহুন্নে পাপ ন পুন্ন ।।
বাজুলে দিল মােহকখু ভণিআ।
মই অহারিল গঅণত পণিআঁ।।
ভাদে ভণই অভাগে লইআ।
চিঅরাঅ মই অহার কএলা।।