চর্যাপদ নং ৩৪
চর্যাপদ-৩৪
পদকর্তা-দারিকপাদ
রাগ- বরাড়ী
সুনকরুণরি অভিন-চারে কাঅবাকচিঅ।
বিলসই দারিক গঅণত পারিম কুলেঁ।।
অলখ লখচিত্তা মহাসুহে।
বিলসই দারিক গঅণত পারিম কুলেঁ।।
কিন্তো মন্তেঁ কিন্তো তন্তেঁ কিন্তো রে ঝাণ বখাণেঁ।
অপইঠান মহাসুহলীণে দুলখ পরমনিবাণেঁ।।
দুঃখে সুখে একু করিআ ভুঞ্জই ইন্দী জানী।
স্বপরাপর ন চেবই দারিক সঅলানুত্তর মানী।।
রাআ রাআ রাআ রে অবর রাঅ মােহেরা বাধা।
লুইপাঅপএ দারিক দ্বাদস ভূঅণেঁ লধা।।