চর্যাপদ নং ৩৩

চর্যাপদ- ৩৩
রাগ পটমঞ্জরী
পদকর্তা- ঢেণ্ঢণপাদ

টালত মাের ঘর নাহি পড়বেষী।
হাড়ীত ভাত নাহি নিতি আবেসী।।
বেঙ্গ সংসয় বড়হিল জাঅ।
দুহিল দুধু কি বেন্টে যামায়।।
বলদ বিআএল গবিআ বাঁঝে।
পিটা দুহিএ এ তিনা সাঁঝে।। ।।
জো সাে বুধী সৌ নিবুধী।
জো যাে চৌর সৌ দুষাধী।।
নিতে নিতে ষিআলা ষিঁহে যম জুঝঅ।
ঢেণ্ঢণপাএর গীত বিরলে বুঝই।।