চর্যাপদ নং ৩২

চর্যাপদ- ৩২
পদকর্তা- সরহপাদ
রাগ- দেশাখ

নাদ ন বিন্দু ন রবি ন শশিমণ্ডল।
চিঅরাজ সহাবে মুকল।।
উজুরে উজু ছাড়ি মা লেহু রে বঙ্ক।
নিঅড়ি বােহি মা জাহু রে লাঙ্ক।
হাথে রে কাঙ্কাণ মা লােউ দাপণ।
অপণে অপা বুঝতু নিঅমণ।।
পার উআরেঁ সোই গজিই।
দুজ্জন সাঙ্গে অবসরি জাই।।
বাম দাহিণ জো খাল বিখলা।
সরহ ভণই বপা উজুবাট ভাইলা।