চর্যাপদ নং ৩১
চর্যাপদ- ৩১
পদকর্তা- আজদেব
রাগ- পটমঞ্জরী
জহি মন ইন্দিঅরণ হাে ণঠা।
ণ জানমি অপা কঁহি গই পইঠা।।
অকট করুণা-ডমরুলি বাজঅ।
আজদেব নিরালে রাজই।।
চান্দেরি চান্দকান্তি জিম পতিভাসই।
চিঅ-বিকরণে তহি টলি পইসই।।
ছাড়িঅ ভয় ঘিণ লাে আচার।
চাহন্তে চাহন্তে সুণ বিআর।।
আজদেবেঁ সমল বিহলিউ।
ভয় ঘিণ দূর নিবারিউ।।