চর্যাপদ নং ৩০
চর্যাপদ- ৩০
রাগ- মল্লারী
পদকর্তা- ভুসুকুপাদ
করুণা-মেহ নিরন্তর ফরিআ।
ভাবাভাব দ্বন্দ্বল দলিয়া।।
উইএ গঅণ-মাঝেঁ অদভুআ।
পেখরে ভুসুকু সহজ সরুআ।।
জাসু গুণন্তে তুট্টই ইন্দিয়াল।
নিহএ নি-অমন দে উলাল।।
বিসঅ-বিশুদ্ধিঁ মই বুজঝিঅ আনন্দে।
গঅণই জিম উজোলি চান্দে।।
এ তৈলােএ এতবি যারা।
জোই ভুসুকু ফেড়ই অন্ধকারা।।