চর্যাপদ নং ২৯

চর্যাপদ- ২৯
রাগ- পটমঞ্জরী
পদকর্তা- লুইপাদ

ভাব ন হােই অভাব ণ জাই।
আইস সংবােহেঁ কোপতিআই।।
লুই ভণই বট দুলক্খ বিণাণা।
তিঅ-ধাএ বিলসই উহ ন জানা।।
জাহের বানচিহ্ন রূব ণ জাণী ।
সাে কইসে আগম বেএঁ বখাণী।।
কাহেরে কিষ ভণি মই দিবি পিরিচ্ছা।
উদক-চান্দ জিম সাচ ন মিচ্ছা।।
লুই ভণই ভাইব কীষ।
জা লই অচ্ছম তাহের উহণ দীস।।