চর্যাপদ নং ২৮
চর্যাপদ- ২৮
রাগ- বলাড্ডি
পদকর্তা– শবরপাদ
উঞ্চা উঞ্চা পাবত তহিঁ বসই সবরী বালী।
মােরঙ্গি পীচ্ছ পরহিণ সবরী গীবত গুঞ্জরী মালী।।
উমত সবরাে পাগল সবরাে মা কর গুলী গুহাড়া তােহৌরি।
নিঅ ঘরণী নামে সহজ সুন্দারী।।
ণাণা তরুবর মৌলিল রে গঅণত লাগেলি ডালী।
একেলী সবরী এ বণ হিন্ডই কর্ণ কুন্ডল বজ্রধারী।।
তিআধাউ খাট পড়িলা সবরাে মহাসুখে সেজি ছাইলি।
সবরাে ভুজঙ্গ ণইরামণি দারী পেহ্ম রাতি পােহাইলী।।
হিঅ তাঁবােলা মহাসুহে কাপুর খাই।
সুন নিরামণি কন্ঠে লইআ মহাসুহে রাতি পােহাই।।
গুরুবাক পুঞ্চআ বিন্ধ নিঅ মণে বাণে।
একে সরসন্ধাণেঁ বিন্ধহ বিন্ধহ পরম নিবাণেঁ।।
উমত সবরাে গরুআ রােষে।
গিরিবরসিহর সন্ধি পইসন্তে সবরাে লােড়িব কইসে।।