চর্যাপদ নং ২৭

চর্যাপদ- ২৭
রাগ- কামোদ
পদকর্তা- ভুসুকুপাদ

অধরাতি ভর কমল বিকসিউ।
বতিস জোইনী তসু অঙ্গ উহ্লসিউ।।
চালিউ সসহর মাগে অবধূই।
রঅণহু ষহজে কহেই (সােই)।।
চালিঅ সসহর গউ ণিবাণেঁ।
কমলিনি কমল বহই পণালেঁ।।
বিরমানন্দ বিলক্ষণ সূধ।
জো এথু বুঝই সাে এথু বুধ।।
ভুসুকু ভণই মই বুঝিঅ মেলেঁ।
সহজানন্দ মহাসুহ লােলেঁ।।