চর্যাপদ নং ২৬
চর্যাপদ- ২৬
রাগ- শবরী
পদকর্তা- শান্তিপাদ
তুলা ধুণি ধুণি আসুঁ রে আসুঁ।
আসুঁ ধুণি ধুণি নিরবর সেসু।।
তউ সে হেরিঅ ণ পাবিঅই।
সান্তি ভণই কিণ স ভাবিঅই।।
তুলা ধুণি ধুণি শুনে অহারিউ।
শূণ লইআঁ অপণা চটারিউ।।
বহল বাট দুই আর ন দিশঅ।
শান্তি ভণই বালাগ ন পইসঅ।
কাজ ন কারণ জ এহু জুঅতি।
সএঁ সঁম্বেঅণ বোলথি সান্তি।।