চর্যাপদ নং ২২

চর্যাপদ নং ২২
পদকর্তা- সরহপাদ
রাগ গুঞ্জরী

অপণে রচি রচি ভবনির্বাণা।
মিছেঁ লােঅ বন্ধাবএ অপনা।।
অম্ভে ন জানহূঁ অচিন্ত জোই।
জাম মরণ ভব কইসণ হােই।।
জইসাে জাম মরণ বি তইসাে।
জীবন্তে মঅলেঁ ণাহি বিশেসো।।
জা এথু জাম মরণে বি সঙ্কা।
জো করউ রস রসানেরে কংখা ।।
জে সচরাচর তিঅস ভমন্তি।
তে অজরামর কিমপি ন হােন্তি।।
জামে কাম কি কামে জাম।
সরহ ভণতি অচিন্ত সাে ধাম।।