চর্যাপদ নং ২১
চর্যাপদ -২১
রাগ বরাড়ী
পদকর্তা- ভুসুকুপাদ
নিসি অন্ধারী মুসঅ চারা।
অমিঅভখঅ মুসা করঅ আহারা॥
মার রে জোইআ মুসা পবণা।
জেণ তুটঅ অবণাগবণা॥
ভববিন্দারঅ মুসা খণঅ গাতী।
চঞ্চল মুসা কলিআঁ নাশক থাতী॥
কাল মুসা উহ ণ বাণ।
গঅণে উঠি চরঅ অমণধাণ॥
তাব সে মুসা উঞ্চল পাঞ্চল।
সদ্গুরুবোহে করহ সো নিচ্চল॥
জবে মুসাএর চার তুটঅ।
ভুসুকু ভণঅ তবে বান্ধন ফিটঅ॥