চর্যাপদ নং ২০

চর্যাপদ -২০
রাগ পটমঞ্জরী
পদকর্তা- কুক্কুরীপাদ

হাঁউ নিরাসী খমণভতারি। 
মোহোর বিগোআ কহণ ন জাই॥
ফেটলিউ গো মাএ অন্তউরি চাহি।
জা এথু চাহাম সো এথু নাহি॥
পহিল বিআণ মোর বাসনপূড়া।
নাড়ি বিআরন্তে সেব বাপূড়া॥
জাণজৌবণ মোর ভৈলেসি পূরা।
মূল নখলি বাপ সংঘারা॥
ভণথি কুক্কুরীপা এ ভব থিরা।
জো এথু বুঝই সো এথু বীরা॥