চর্যাপদ নং ৪৭
চর্যাপদ- ৪৭
পদকর্তা- ধামপাদ
রাগ- গুঞ্জরী
কমল-কুলিশ মাঝে ভই ম মিঅলী।
সমতা জোএঁ জলিঅ চণ্ডালী।।
ডাহ ডােম্বী-ঘরে লাগেলি আগি।
সসহর লই সিঞ্চহুঁ পাণী।।
নউ খর জালা ধূম ন দিশই।
মেরু শিখর লই গণ পইসই।
দাটই হরিহর-বাহ্ম ভড়ারা।
দাটা হই ণবগুণ শাসন পড়া।
ভণই ধাম ফুড় লেহুঁ রে জাণী।
পঞ্চনালে উঠি গেল পাণী।।