চর্যাপদ নং ৪৬
চর্যাপদ- ৪৬
পদকর্তা- জয়নন্দী
রাগ- শবরী
পেখই সুঅণে অদশ জইসা।
অন্তরালে মােহ তইসা।।
মােহ-বিমুক্কা জই মণা।
তবেঁ তুটই অবণা গমণা।
নৌ দাটই নৌ তিমই ন ছিজুই।
পেখ মাঅ মােহে বলি বলি বাঝই।
ছাঅ মাআ কাঅ সমাণা।
বিণি পাখেঁ সােই বিণাণা।
চিঅ তথতাস্বভাবে ষোহিঅ।
ভণই জঅনন্দি ফুড় অণ ণ হােই।।