চর্যাপদ নং ৪৫
পদকর্তা- ৪৫
পদকর্তা- কাহ্নুপাদ
রাগ- মল্লারী
মণ তরু পাঞ্চ ইন্দি তসু সাহা।
আশা বহল পাতহ বাহা।।
বরগুরুবঅণে কুঠারেঁ ছিজঅ।
কাহ্ন ভণই তরু পুণ ন উইজঅ।।
বাটই সাে তরু সুভাসুভ পানী।
ছেবই বিদুজন গুরু পরিমাণী।।
জো-তরু-ছের ভেবউ ণ জাণই।
সড়ি পড়িআঁ রে মূঢ় তা ভব মাণই।।
সুন তরুবর গঅণ কুঠার।
ছেবই সাে তরু মূল ন ডাল।।