চর্যাপদ নং ৪৪

চর্যাপদ- ৪৪
পদকর্তা- কঙ্কণপাদ
রাগ- মল্লারী

সুনে সুন মিলিআ জবেঁ।
সঅল-ধাম উইআ তবেঁ।।
আছই চউখন সংবােহী।
মাঝে নিরােহ অণুঅর বোহী।।
বিন্দুণাদ ণ হিএঁ পইঠা।
অণ চাহন্তে আণ বিণঠা।।
জথাঁ আইলেসি তথা জান।
মাঝেঁ থাকী সঅল বিহাণ।।
ভণই কঙ্কণ কলএল-সাঁদে।
সৰ্ব্ব বিচ্ছরিল তথতা নাদেঁ।।